শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টিনেল ডিফেন্স একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রাথমিক সেশন সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আলহেরা জামেয়ায় আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা।

আজ ৫ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১১টায় মাদরাসা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদরাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান, সিনিয়র শিক্ষক মতিউর রহমান, জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও মামুন সুলতানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ জুলাই বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “জুলাই বিপ্লব আমাদের অন্যায়, বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এই মাদরাসার শিক্ষার্থীরা যেভাবে রাজপথে নেমে এসে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে সততা ও দেশপ্রেমের সাথে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সর্বশেষ, জুলাই আন্দোলনে সম্মুখভাগে থেকে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার একদল শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদরাসার সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

← Back

Thank you for your response. ✨

” বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে সততা ও দেশপ্রেমের সাথে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।সর্বশেষ, জুলাই আন্দোলনে সম্মুখভাগে থেকে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার একদল শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদরাসার সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102