সুনামগঞ্জে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম জেলা শাখার নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দারুল হুদা দাখিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শিক্ষক মো: ফারুক আহমদ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে গত শনিবার (২২ আগস্ট) জেলা শাখার কাউন্সিল ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মো: ফারুক আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুক আহমদ বলেন, সংগঠনের আদর্শ ও ঐক্যকে সমুন্নত রেখে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মো: ফারুক আহমদের নেতৃত্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে।