বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মাওলানা আতিকুল হক সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি

আমিনুর রহমান পরান
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশন, সুনামগঞ্জ-এর ৭২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি প্রকাশ করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মুনাইম আহমদ মুন্নাকে সভাপতি এবং খালেদ আহমদ তানভীরকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সভাপতি শিহাব আলম, সাধারণ সম্পাদক মিসবাহুল মেসবাহুল হক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকনুর, সহ-সাংগঠনিক সম্পাদক রনি আহমদ এবং অর্থ সম্পাদক মেহেদী হাসান জাবের।

নবগঠিত কমিটিতে মোট ৪০ জনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ৩২ জনকে নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে। সব মিলিয়ে ৭২ সদস্যের এই কমিটিতে তরুণদের অংশগ্রহণই বেশি।

নতুন কমিটির মাধ্যমে সুনামগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই সংগঠনটি গড়ে তোলা হয়েছে। নতুন কমিটির সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে।

তারা আরও জানান, তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণকে কাজে লাগিয়ে সংগঠনের কার্যক্রম সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102