বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মাওলানা আতিকুল হক সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

আমিনুর রহমান পরান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ পৌরসভার নতুন হাছন নগর এলাকায় মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোর সমস্ত মালামাল পুড়ে ছাই হওয়ার পাশাপাশি একটি বসতবাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কর্মকর্তা সেলিম মিয়ার মালিকানাধীন ও বাবুল মিয়ার পরিচালিত দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশ্ববর্তী আরও দুটি দোকানকে সম্পূর্ণ গ্রাস করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৩টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডের তীব্রতায় দোকানের সঙ্গে লাগোয়া ফারুক মিয়ার বসতঘরটি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে তার বাসার বিদ্যুতের মিটার ও ঘরের ভেতরের মূল্যবান আসবাবপত্র (ফার্নিচার) পুড়ে নষ্ট হয়ে যায়।

 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শন দলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট সামছ উদ্দিন, পৌরসভা জামায়াতের আমির আব্দুস সাত্তার মোঃ মামুন, নায়েবে আমির মাওলানা আজিজুল হক মাসুক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মুসাব্বির, শাহ আলম, বিল্লাল, হাজী আব্দুন নুর এবং ইসলাম উদ্দিন।

 

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তারা বলেন, এই ক্ষতি অত্যন্ত মর্মান্তিক। মহান আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত ভাইদের মানসিক শক্তি বৃদ্ধি করুন এবং দ্রুত এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে প্রশাসন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102