বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মাওলানা আতিকুল হক সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

আমিনুর রহমান পরান
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা।

আজ সকাল ১০টায় শহরের সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সুনামগঞ্জ সদর উপজেলা শিবিরের সেক্রেটারি উসমান গণির সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আতিকুর রহমান। এরপর উপস্থিত সবাইকে চমৎকার দেশাত্মবোধক ও ইসলামী সংগীত পরিবেশন করে মুগ্ধ করে ‘রংধনু শিল্পীগোষ্ঠী’।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মাসুদ রানা তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিবিরের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন শামীম,

সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়বে আমীর মুমতাজুল হাসান আবেদ, কর্মপরিষদ সদস্য, রেজাউল করিম। সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন,সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুর রশিদ।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা ও ক্যারিয়ার গাইডলাইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে সফল হওয়ার জন্য এখন থেকেই কীভাবে প্রস্তুতি নিতে হবে, সে বিষয়ে তাঁরা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

 

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি আজিজুর রহমান, পৌর শাখার সভাপতি সাইফ আহমদ এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে মেধা স্মারক ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102