রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সালামত উল্লাহর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা সেন্টিনেল ডিফেন্স একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রাথমিক সেশন সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা

আমিনুর রহমান পরান
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

শিক্ষা, শৃঙ্খলা ও সামগ্রিক সাফল্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা পর্যায়) নির্বাচিত হয়েছে সদর উপজেলার ঐতিহ্যবাহী আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা, মাইজবাড়ি।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সনদ ও সম্মাননা ক্রেস্ট মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই গৌরবময় অর্জনে মহান আল্লাহর দরবারে গভীর শুকরিয়া আদায় করেছে মাদরাসা প্রশাসন। এক যৌথ বিবৃতিতে মাদরাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ জানান, এই অভাবনীয় সাফল্য মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, সচেতন অভিভাবক এবং বৃহত্তর মাইজবাড়ি এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল। সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে তারা সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

স্থানীয় সুধীসমাজ মনে করছেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই মুকুট প্রতিষ্ঠানটির সুনাম আরও বাড়িয়ে দিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102