বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মাওলানা আতিকুল হক সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আমিনুর রহমান পরান
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ দক্ষিণ জেলার অন্তর্গত ছাতক উপজেলা শাখার উদ্যোগে এসএসসি/দাখিল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদ্য প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত এবং বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখা দেড় শতাধিক নারী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। একই সাথে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে নিজেদের মেধা ও যোগ্যতাকে মানবকল্যাণে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয়।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা কৃতী শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য ধরে রেখে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102