সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ও দীর্ঘদিনের মামলা-মোকদ্দমার জেরে মুমিন (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
আজ সকাল আনুমানিক ৯টার দিকে সুনামগঞ্জের জলিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুমিন একা রাস্তায় যাওয়ার সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধে জড়িত দুই পক্ষই শ্রীপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে।
ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।