বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মাওলানা আতিকুল হক সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রসূতি মায়ের কষ্ট বদলে দিল চান্দি ঘাটের চিত্র, যাত্রী ছাউনি নির্মাণ করলেন যুবদল নেতা সুজন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বৃষ্টিতে ভিজে আশ্রয়ের জন্য ছুটছিলেন এক প্রসূতি মা। সুনামগঞ্জ মধ্যবাজারের চান্দি ঘাট (চাঁদনী ঘাট) এলাকায় এমন অসহায় দৃশ্য চোখে পড়ে সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদের। বিষয়টি তার হৃদয় ছুঁয়ে যায়। পরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজের উদ্যোগে সেখানে একটি যাত্রী ছাউনি নির্মাণ করে দেন তিনি।

সুনামগঞ্জ মধ্যবাজারের চান্দি ঘাটে দীর্ঘদিন ধরে বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় যাত্রী ও পথচারীদের দাঁড়িয়ে থাকার মতো পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা ছিল না। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য বিষয়টি ছিল ভোগান্তির।

এক বৃষ্টিভেজা রাতে এক প্রসূতি মায়ের আশ্রয়ের জন্য ছুটে বেড়ানোর দৃশ্যকে কেন্দ্র করেই উদ্যোগটি নেওয়া হয় বলে জানা গেছে। এরপর সুজন মাহমুদের নিজ উদ্যোগে চান্দি ঘাটে নির্মাণ করা হয় একটি যাত্রী ছাউনি।

বর্তমানে ছাউনিটি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার সময় সাধারণ যাত্রী ও পথচারীদের জন্য স্বস্তির আশ্রয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
স্থানীয়রা জানান, একটি যাত্রী ছাউনি হয়তো আকারে ছোট একটি উদ্যোগ, কিন্তু মানুষের কষ্ট উপলব্ধি করে তা লাঘবের চেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে অসহায় মানুষের দুর্ভোগের একটি বাস্তব দৃশ্য থেকে এমন উদ্যোগ নেওয়া মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন এবং মানুষের দৈনন্দিন দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102