বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মাওলানা আতিকুল হক সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

মাওলানা আতিকুল হক সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম জেলা শাখার নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আত্কাপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আতিকুল হক।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে গত শনিবার (২২ আগস্ট) জেলা শাখার কাউন্সিল ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মাওলানা আতিকুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক বলেন, সংগঠনের আদর্শ ও ঐক্যকে সমুন্নত রেখে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাওলানা আতিকুল হকের নেতৃত্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102