বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মাওলানা আতিকুল হক সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন

আমিনুর রহমান পরান
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

অসুস্থ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে দেখা করেন। এ সময় এমপি মিলন কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

মিজানুর রহমান চৌধুরীর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করার পর সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন তার আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, আমাদের প্রিয় সহকর্মী মিজানুর রহমান চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমি সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত রোগমুক্তি দান করেন এবং পূর্ণ সুস্থতা দিয়ে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন।

নেতাকর্মীরা জানান, মিজানুর রহমান চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভিড় করছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102