সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৫ ঘটিকায় সুনামগঞ্জ শহরের একটি স্থানীয় অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি পরীক্ষার কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কিশোর কণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেধা অন্বেষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, তাকবিল হাসান, ইকরামুল হক মাজেদ এবং থানা প্রতিনিধি রাশেদুল হক জিসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে দীর্ঘ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই আয়োজন সুনামগঞ্জের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান থাকবে। এবারের পরীক্ষার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা মাত্র। আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখে জেলা জুড়ে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন লিংকের (kishorkanthafoundation.com) মাধ্যমে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য 01303635471 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন অফিশিয়াল ফেসবুক পেজ