সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রংধনু সাহিত্য সাংস্কৃতিক সংসদ-এর উদ্যোগে কবি মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
রংধনুর পরিচালক জুবায়ের আহমদ শুভ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর সংগীত সম্পাদক ইয়াছিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনুর উপদেষ্টা আবু সুফিয়ান ত্বোহা।
আলোচনা সভায় বক্তারা কবি মতিউর রহমান মল্লিকের জীবন, সাহিত্যকর্ম, সৃজনশীলতা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, কবি মতিউর রহমান মল্লিক তাঁর সাহিত্য ও সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে যে অনন্য অবদান রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুম কবি মতিউর রহমান মল্লিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।