রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টিনেল ডিফেন্স একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রাথমিক সেশন সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

আগামীকাল সুনামগঞ্জে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আমিনুর রহমান পরান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতাধীন ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল ১৫ আগস্ট (শনিবার) সকাল ০৮:০০ টা থেকে বিকেল ০৪:০০ টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সকল এলাকায় আগামীকাল শনিবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে বিউবো কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ সম্পাদনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কাজটি দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিউবো প্রতিশ্রুতিবদ্ধ।

সাময়িক এই অসুবিধার জন্য সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102