রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টিনেল ডিফেন্স একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রাথমিক সেশন সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

এমপি নাছির উদ্দিন চৌধুরীকে আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি

আমিনুর রহমান পরান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন চৌধুরীর পারিবারিক কলহ ও চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা এই চিঠিতে তিনি চলমান এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত ও শান্তিপূর্ণ অবসান এবং সমঝোতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে অ্যাডভোকেট শিশির মনির সংসদ সদস্যের শারীরিক ও মানসিক অবস্থার প্রতি সংবেদনশীলতা প্রকাশ করে লেখেন, আমি জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেয়ার মত শারীরিক/মানসিক অবস্থা আপনার নাই। তথাপি আপনার প্রিয়জনরা হয়ত আপনাকে অবগত করবেন।

সংসদ সদস্যের পারিবারিক বিষয়টি এখন আর ব্যক্তিগত পর্যায়ে নেই উল্লেখ করে তিনি লেখেন, বিষয়টি ছিল একান্তই আপনার পারিবারিক। কিন্তু বর্তমানে আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। যেখানেই যাই মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে-জানতে চায়। কারণ আমি দিরাই-শাল্লার মানুষ। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা না। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যার পর নাই উদ্বিগ্ন।

নাসির উদ্দিন চৌধুরীর অতীত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে চিঠিতে বলা হয়, আপনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন আর আজ আপনিই আলোচনার কেন্দ্রবিন্দু। তাই বিষয়টি আর বাড়তে দেয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন।

দিরাই-শাল্লা এলাকার জনগণের উদ্বেগের বিষয়টি তুলে ধরে আইনজীবী শিশির মনিরের দেওয়া এই খোলা চিঠিটি ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই এই পারিবারিক ও সামাজিক সংকটের দ্রুত সমাধান প্রত্যাশা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102