শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টিনেল ডিফেন্স একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রাথমিক সেশন সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আলহেরা জামেয়া মাদরাসায় শতভাগ পাস

আমিনুর রহমান পরান
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সদরের মাইজবাড়িস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। মাদরাসাটির পাসের হার শতভাগ (১০০%)।

প্রতিষ্ঠানটি থেকে প্রাপ্ত ফলাফল বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল এবং তাদের সকলেই পাস করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ২০ জন।এবারের ফলাফলে সবচেয়ে বড় আকর্ষণ হলো ৮ জন শিক্ষার্থীর সর্বোচ্চ জিপিএ-৫ (A+) অর্জন।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন : সায়েম আল হাসান, আহসান আল আরিফ, মাহফুজাতুল জান্নাহ সালোয়া, মারিয়া আক্তার নাবিলা, নাঈমা জান্নাত, রিমি বেগম এবং তাহমিনা আক্তার লিপা উল্লেখ্য, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৬ জনই ছাত্রী এবং ২ জন ছাত্র। এছাড়া ‘এ’ (A) গ্রেড পেয়েছে ১৬ জন, ‘এ মাইনাস’ (A-) পেয়েছে ১০ জন, ‘বি’ (B) গ্রেড পেয়েছে ১৩ জন এবং ‘সি’ (C) গ্রেড পেয়েছে ৩ জন শিক্ষার্থী।

মাদরাসাটিতে মোট রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী ছিল ৫৬ জন, যার মধ্যে ৬ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল।আজ ১০ই আগস্ট মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদের পক্ষ থেকে এই ফলাফল ও শিক্ষার্থীদের অভিনন্দন ব্যানার প্রকাশ করা হয়।

মাদরাসার এই গৌরবময় সাফল্যে গভর্নিং বডি, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মাদরাসা কর্তৃপক্ষ এই চমৎকার ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102