রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টিনেল ডিফেন্স একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রাথমিক সেশন সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

ছাত্রশিবির সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

আমিনুর রহমান পরান
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের আলী পাড়া এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ আগস্ট (সোমবার) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মোট ৫টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি সম্পন্ন হয়।

সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসানের সভাপতিত্বে টুর্নামেন্টটি সার্বিক ব্যবস্থাপনা করেন কলেজ সেক্রেটারি রাজন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা। খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন আদনান ফুয়াদ নাবিল।

খেলা শেষে কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান তার বক্তব্যে বলেন, “কলেজের মূল মাঠটি বর্তমানে পানিতে ডুবে থাকার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারছে না। মাঠ অনুপযোগী হওয়ায় বাধ্য হয়ে আমাদের এই টুর্নামেন্টটি কলেজের বাইরে আয়োজন করতে হয়েছে।” সাধারণ শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে তিনি কলেজ প্রশাসনের কাছে দ্রুত মাঠ সংস্কারের জোর দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102