বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মাওলানা আতিকুল হক সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

সুনামগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ সাহাদাত হোসেনের সাথে কলেজ ছাত্রদলের সৌজন্যে সাক্ষাৎ

এ.বি.ডি নাঈম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ সাহাদত হোসাইনকে কলেজ ছাত্রদলের অভিনন্দন

সুনামগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে সাহাদত হোসাইন পদায়ন পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (১০ আগস্ট) কলেজের নতুন অধ্যক্ষ সাহাদত হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় তারা নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং কলেজের সার্বিক উন্নয়ন ও সুনাম অক্ষুণ্ন রাখার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মহিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, নতুন অধ্যক্ষের নেতৃত্বে সুনামগঞ্জ সরকারি কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা তাদের। তারা নবনিযুক্ত অধ্যক্ষের দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষ সাহাদত হোসাইনের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102