রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সালামত উল্লাহর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা সেন্টিনেল ডিফেন্স একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রাথমিক সেশন সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ফেসবুকে যুক্ত হলো বিকাশ

এনপিএম বাংলা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন-ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এতে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা অনেকটাই কমতে পারে।

যদিও এই সুবিধা এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি। তবু অনেক ব্যবহারকারী ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এই সুবিধা গ্রহণ করেছেন এবং বিকাশের মাধ্যমে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন।

বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ অপশনও দেখা যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এত দিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা কিংবা অন্যান্য ব্যাংকিং জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তারা নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। অনেক নতুন উদ্যোক্তার জন্য এসব শর্ত পূরণ করা ব্যয়বহুল ও জটিল ছিল।

বিকাশের মতো দেশীয় মোবাইল আর্থিক সেবা যুক্ত হলে স্থানীয় মুদ্রায় আরও সহজে বিজ্ঞাপনের খরচ পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মেটা নতুন পেমেন্ট সুবিধা সবার জন্য চালুর আগে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে চালু করে। তাই বর্তমানে ফিচারটি সব অ্যাকাউন্টে দৃশ্যমান না হলেও, ট্রায়াল সফল হলে এটি পর্যায়ক্রমে আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে।

এদিকে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তারপরও পরীক্ষামূলক পর্যায়ে ফিচারটির উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তাদের জন্য ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102